মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে কারখানায় আগুনে পুড়ে নারী শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরের উলুসাড়া এলাকায় এফবি ফুটওয়ার কারখানার এক নারী শ্রমিক আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে।

নিহত গোলাপী আক্তার (৩০) কুড়িগ্রামের চিলমারী থানার বালাবাড়িহাট এলাকার আইনুল ইসলামের স্ত্রী।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার ভিতরে বিকট শব্দে একটি বৈদ্যুতিক মটার বিস্ফোরিত হয়ে আগুনের সুত্র হয়। মুহুর্তের মধ্যেই আগুন পুড়ে কারখানায় ছড়িয়ে পড়ে।

আগুনে পুড়ে যায় কারখানার বিভিন্ন প্রকার মুল্যবান মেশিনপত্র, কেমিক্যাল ও জুতো তৈরির সরঞ্জাম।

কালিয়াকৈর, সাভার ইপিজেড ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার সময় তাড়াহুড়ো করে কারখানা থেকে বের হওয়ার সময় অন্তত ৫ শ্রমিক আহত হয়। আগুনে আটকাপড়ে পুড়ে অঙ্গার হয় গোলাপী আক্তার নামে এক শ্রমিক।

আজ সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com