রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

মুজিববর্ষে টাঙ্গাইলে এক লাখ বৃক্ষরোপণ করছেন এক প্রবাসী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : গোলাম সরোয়ার নামে জার্মান এই প্রবাসী মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলে এক লক্ষ বৃক্ষরোপণের কর্মসুচি হাতে নিয়েছেন।

এসো সবুজে সবুজে পৃথিবী গড়ি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি -শ্লোগান  নিয়ে টাঙ্গাইলে এক লাখ বৃক্ষরোপণের কর্মসুচি হাতে নিয়েছেন এ প্রবাসী।

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের করটিয়ায় সরকারি সাদ’ত বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ফলজ বৃক্ষ রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসুচি শুরু করেন।

এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ কলেজ শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও মাদ্রাসা, কবরস্থান, শ্মশান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বৃক্ষরোপণ করা হবে।

সম্পুর্ন ব্যক্তিগত খরচে ফলজ ও বনজ একলাখ বৃক্ষ চারা রোপণ কর্মসুচির বিষয়ে জার্মান প্রবাসী গোলাম সরোয়ার বলেন জার্মানসহ উন্নত বিশ্ব পরিবেশের ব্যাপারে যতটুকু সচেতন আমরা তা নই ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্টপোষকতায় দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে যেভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে সেটা থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছেন।

তিনি চান তার প্রিয় মাতৃভুমির পরিবেশ আবার আগের মত হোক । সবুজে সবুজে ভরে যাক দেশটা ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com