শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে সিএনজি-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত দুই

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে  মিনি ট্রাক ও সিএনজির সংঘর্ষে  সিএনজিতে থাকা এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। 

দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার বিকেলে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের দেউলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাজিমুদ্দিন (৫০) ও সাত বছরের শিশু ইনফা ।

নিহত নাজিমুদ্দিন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আনোয়ারা খাতুনের স্বামী ও ঢাকার ধামরাই উপজেলার দেবহাটি পূর্বপাড়া গ্রামের জহির উদ্দিনের পুত্র। নিহত শিশু ইনফা সাভার উপজেলার মো. রোমানের কন্যা।

সিংগাইর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর সদর থেকে ছেড়ে আসা মিনিট্রাকের (ঢাকা মেট্রো-ঠ-১১-৫১৫৪) সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিনএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি সড়কের দক্ষিণ পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় শিশু ইনফা ও নাজিমুদ্দিন।

এ সময় সিএনজি চালকসহ তিন জন আহত হন। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত অপর দু’জনের মধ্যে নিহত শিশু ইনফার মা হালিমা আক্তার (৩০) ও সিংগাইর উপজেলার বলধারা পারিল-নওয়াধা গ্রামের সাইফুল ইসলামকে (৩০) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com