সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

টাঙ্গাইলে ধর্ষণ মামলার রায়ে পিতৃপরিচয় পেল সন্তান

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৯৫ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস  টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ মামলায় যুগান্তকারী রায় প্রদান করেছেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মামলার রায়ে ধর্ষণের ফলে জন্ম নেয়া কন্যা সন্তান আসামির পিতৃ পরিচয়ে বড় হবে। এছাড়াও জেলা ম্যাজিস্ট্রেটকে তার ভরণপোষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়।      

ধর্ষণের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামি নাজমুলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। দণ্ডিত পলাতক আসামি নাগরপুর উপজেলার ভাতুরা গ্রামের আজিম উদ্দিনের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।

বুধবার দুপরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার জানান, টাঙ্গাইলের ভুঞাপুরে ২০০৮ সনের ৬ ডিসেম্বর রাতে দণ্ডিত আসামি নাজমুল ওই যুবতীকে ধর্ষণ করে।  উপজেলার নিকরাইল ইউনিয়নের ৪ নং  পুনর্বাসন আবাসস্থলে ওই নারীর বসত ঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

পরে ওই নারী গর্ভবতী  হয়ে পড়ে এবং তার গর্ভে কন্যা সন্তান জন্ম নেয়। ঘটনার পর ধর্ষিতা টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। পরে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com