মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

কাশিমপুরে এক হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের কাশিমপুর এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫ জনকে জরিমানা করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত।

আজ সকাল থেকে তিতাস গ্যাসের চন্দ্রা জোন ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান জানান, কাশিমপুর থানা এলাকার বারান্দায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এক হাজার বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, দুই কিলোমিটার গ্যাসের পাইপ উত্তোলন করা হয় এবং  গ্যাস ব্যবহারের কারণে ৫ বাড়ির মালিককে প্রায় ২ লাখ টাকা জরিমানা করে হয়।

তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনের ম্যানেজার মামুনুর রহমান বলেন,  অবৈধ সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।  ২০১২ সাল থেকে এসব এলাকায় অবৈধভাবে পাইপলাইন বসিয়ে নিজেরাই গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com