শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক এলাকা য় দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজবাড়ীর কালুখালী উপজেলার সাদারচর এলাকার আলিমুদ্দিনের ছেলে পলাশ ফকির (৪০) এবং রংপুর জেলার পীরগাছা উপজেলার রাম গোপাল এলাকার আবুল হোসেনের ছেলে রাশেদ মিয়া (২৫)।

ঢাকার সাভারের গেন্ডা এলাকার একটি ভাড়া বাড়িতে একত্রে থাকতো তারা।

শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আন্ধারমানিক এলাকার চেকপোস্টে হরিরামপুরমুখী একটি পিকআপের গতিরোধ করার জন্য সিগন্যাল দেয়া হয়।

পুলিশের দেয়া সিগন্যাল দেখে পিকআপটি থামার সঙ্গে সঙ্গে ৩-৪ জন লোক দৌড়ে পালিয়ে যায়। এ সময় ওই পিকআপে থাকা চালকসহ দুইজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়।  

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশে যাচ্ছিল বলে জানায়। এরপর তাদের দেয়া তথ্যমতে পিকআপের কেবিন থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার শাবল, লোহার হাসুয়া, কাঠের বাট, বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

 গ্রেফতারকৃতদের ও পালিয়ে যাওয়া ব্যক্তিদেরকে আসামি করে এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ডাকাতির উদ্দেশে থাকা পালিয়ে যাওয়া অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com