বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

মির্জাপুরে এসি’র (ভূমি) হস্তক্ষেপে ২কিশোরী বাল্য বিয়ে মুক্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৪১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হকের হস্তক্ষেপে একদিনে ২ জন কিশোরী বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেল। সেইসাথে বাল্য বিয়ের দায়ে বর ও কনে পক্ষকে ১ লাখ টাকা জরিমানা ও উভয়পক্ষের মুচলেকা নেওয়া হয়েছে। সোমবার রাতে উপজেলার তরফপুর ও মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের সোনা মিয়ার ছেলে মো. আসিফ (২৬) একই ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ছহিম মিয়ার ১৫ বছরের মেয়ের সাথে বিয়ের দিন ধার্য্য করা হয়। একই দিনে পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের বাবলু দেওয়ানের ছেলে রাকিব দেওয়ানের (১৯) সাথে ছিটমামুদপুর গ্রামের মান্নান মিয়ার ১৬ বছরের মেয়ের বিয়ের দিন ধার্য্য করা হয়। খবর পেয়ে সন্ধায় দুটি বাল্য বিয়ের অনুষ্ঠানে হাজির হন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক। বিয়ের অনুষ্ঠান বন্ধ করে ২ জন বর ও কনের বাবাকে আটক করে এসি ল্যান্ড অফিসে আনা হয়। পরে উভয় পক্ষকে ১ লাখ টাকা জরিমানা এবং বাল্য বিয়ে না করা বা না দেয়ার শর্র্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বলেন, মানষিকতার পরিবর্তন, সচেতনতা এবং সকল শ্রেণি পেশার মানুষদের এগিয়ে আসার মাধ্যমে আমাদের সমাজ বাল্য বিয়ে মুক্ত হতে পারে। এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com