শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

অবৈধভাবে ধরা ২ মণ ইলিশ জব্দ।। দুই লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৮২৫ দেখা হয়েছে

  

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা-যমুনা নদীতে  সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অভিযান চালিয়ে দুই মণ ইলিশ উদ্ধার করে এবং মা ইলিশ ধরার দায়ে ৩৭ জন জেলেকে জেল-জরিমানা করে। এ ছাড়াও দুই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।   

বুধবার বেলা সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার জাকির হোসেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার জুয়েল মাহমুদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।

 আটক জেলেদের মধ্যে ২৪ জনকে এক বছর করে কারাদণ্ড এবং ১৩ জনকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া দুই মণ মা ইলিশ জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এর আগে বুধবার  ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌসের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সহযোগীতায় উপজেলা মৎস্য কর্মকর্তা  আতিয়ার রহমান, নৌপুলিশের ওসি মনিরুল ইসলামসহ অন্যান্য মৎস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com