বাংলা হেডলাইনস: দেশে আজ রবিবার কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্তের হার ও মৃতের সংখ্যা গত কালের চেয়ে বেশি।
২৩ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগেই ১৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১.৭৮ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৯.৯৫ শতাংশ এবং গত পরশু ছিল ১১.২৩ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৩ জন মৃত্যুবরণ করেছে । গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১৯ জন মৃত্যুবরণ করেছে এবং গত পরশু ১৪ জন মৃত্যুবরণ করেছে ।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮০৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৫৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ১৫ হাজার ১০৭ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৭৯.০১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৭৮.৮৮ শতাংশ এবং গত পরশু ছিল ৭৮.৭২ শতাংশ ।
আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৩০৮ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জন।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৪ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের তিনজন এবং ৬০ বছরের উপরে ষোলজন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম ১ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন এবং রংপুর বিভাগে ১ জন ।