বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিজয়া দশমী উপলক্ষ্যে রাঙ্গামাটিতে টিকা লাগাউনে উৎসব

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি:  দূর্গাপূজা বিজয়া দশমী উপলক্ষ্যে রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে (বড়রা ছোটদেরকে আর্শিবাদ দেওয়া) উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে দশমীর অঞ্জলী প্রদান শেষে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে এই উৎসব চলে।

আর এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির জেল রোডস্থ সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয় ভবনে সুর নিকেতন প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা ও সহধর্মিনী লক্সমি মানজি গুর্খার আয়োজনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়কে টিকা লাগাউনে  উৎসব পালন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগীত শিল্পী দীলিপ বাহাদুর রায়, নারী নেত্রী শিলা রায়, খাদ্য অফিসার চাইথোয়াই প্রু মারমা, রাঙ্গামাটি সোনালী ব্যাংকের কর্মকর্তা ও বিশিষ্ট সংগীত শিল্পী জয়শ্রী মানজি ইলা, সাবেক জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তা রাজশ্রী মানজি, সাংবাদিক মিল্টন বাহাদুর, লিটন শীল, বিগ এইচ প্রোডাকসনের সত্বাধিকারী ও বিশিষ্ট সংগীত শিল্পী হিমাদ্রী গুর্খা মিতুলসহ সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয়ের ছাত্র-ছাত্রীরা।

এসময় সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয় ভবনে সুর নিকেতন প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের মানুষ শারদীয় দূর্গা উৎসবে এই টিকা লাগাউনে উৎসব পালন করে আসছে।

এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে কপালে টিকা দিয়ে এবং অতিথি আপায়ন করিয়ে নিজস্ব আচার অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে টিকা লাগাউনে  উৎসব পালন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com