বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গত কয়েক দিন টানা বৃদ্ধি পাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে ২৫ জন মৃত্যুবরণ করেছে । গতকাল করোনায় আক্রান্ত হয়ে ২৩ জন মৃত্যুবরণ করেছে এবং এবং গত পরশু ২০ জন মৃত্যুবরণ করেছে ।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮৮৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ১১.৭৮ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১২.০৮ শতাংশ এবং গত পরশু ছিল ১০.৫৮ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৫৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ২১ হাজার ২৮১ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৭৯.৩৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৭৯.৩২ শতাংশ এবং গত পরশু ছিল ৭৯.২২ শতাংশ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ) অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ১০ হাজার ৫৮৯ টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৬৮১ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট চার লাখ চার হাজার ৭৬০ জন।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ৯ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের নয়জন এবং ৬০ বছরের উপরে এগারো জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম ৫ জন, সিলেটে ৩ জন, বরিশালে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন ।