সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

আজ করোনায় মৃত্যু ও আক্রান্ত কম

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৮৩ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ও আক্রান্তের হার গতকালের চেয়ে কম।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে ১৯ জন মৃত্যুবরণ করেছে । গতকাল করোনায় আক্রান্ত হয়ে ২৫ জন মৃত্যুবরণ করেছে এবং গত পরশু ২৩ জন মৃত্যুবরণ করেছে ।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ১১.৩৪ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১১.৭৮ শতাংশ এবং গত পরশু ছিল ১২.০৮ শতাংশ ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ২২ হাজার ৭০৩ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৭৯.৪১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৭৯.৩৮ শতাংশ এবং গত পরশু ছিল ৭৯.৩২ শতাংশ ।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৪১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ২৪ হাজার ৭৩০ টি।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৬০৪ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট চার লাখ ছয় হাজার ৩৬৪ জন।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন এবং ৬০ বছরের উপরে এগারো জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম ২ জন, খুলনায় ২ জন, রাজশাহীতে ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com