মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

স্ত্রী ও কন্যা হত্যার দায়ে মৃত্যুদন্ড কার্যকর

  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে
ফাঁসি আইকন।

বাংলা হেডলাইনস  গাজীপুর: লক্ষীপুরের রামগতিতে ৫ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী শিশু কন্যাকে হত্যার দায়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ  বন্দী আব্দুল গফুর নামে এক  কয়েদীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে ।

রোববার রাত ১১ টা ৫৫ মিনিটে মৃত্যুদন্ড কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ । আব্দুল গফুর লক্ষীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে ।

এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আবুল কালাম আজাদ, সিভিলসার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান উপস্থিত ছিলেন ।

কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেলসুপার আব্দুল জলিল রায়টি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় কার্যকরের পর লাশ তার স্বজনদের কাছে তুলে দেয়া হয়।

২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষীপুরের রামগতি থানায় পারিবারিক কলেহের জেরে ৫ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী কন্যা শিশুকে হত্যার দায়ে মামলা হয় ।

 এ মামলায় ২০০৮ সালের ২৮ এপ্রিল লক্ষীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তাকে মৃত্যুদন্ডাদেশ দেয়। দীর্ঘ আইনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত রাতে এ রায় কার্যকর করে গাজীপুরের কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com