মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি ও ধর্মঘটী ক্রিকেটারদের মধ্যে সমঝোতাঃ শনিবার থেকে খেলায় নামবে

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৮২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ধর্মঘটী জাতীয় ক্রিকেটারদের মধ্যে বুধবার রাতে তাদের ১১ দফা দাবি নিয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ায় জাতীয় লীগের খেলোয়াড়রা আগামী শনিবার থেকে মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লীগ ৩য় রাউন্ড খেলা শুরু হবে শনিবার।

বিসিবি দপ্তরে জাতীয় প্লেয়ার ও বিসিবি’র সাথে আলোচনার পর রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন বলেন আমার কাছে মনে হয়েছে অত্যান্ত ভাল ডিসকাশন হয়েছে।

তিনি বলেন ধর্মঘটী জাতীয় ক্রিকেটারদের ১১টা দাবির মধ্যে ৯ টা দাবি বাস্তবায়ন সম্ভব ।

পাপন বলেন ১ম দাবির ব্যাপারে বিসিবির করার কিছু নেই।  যেটা নিয়ে কনফিউশন ছিল যে খেলাওয়ারদের কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া। সুযোগ সুবিধার মধ্যে পারিশ্রমিক, ভাতা বাড়িয়ে দেওয়া। আমরা ওদেরকে (ক্রিকেটারদের)  বলেছি কি ছিল কোথায় এসেছে। ওরা যেটা বলেছে, আমরা এ ব্যাপারে কোন কার্পণ্য করবো না। অবশ্যই আমরা এটাকে সিগ্নিফিক্যান্টলি আরও ইম্প্রুভ করা যায় কি সেটা আমরা দেখছি।

তিনি বলেন ছয় মাস বা এক বছর পরে না, আমরা আশা করছি দুই তিন দিনের মধ্যে আমরা করতে পারবো। ওদের সাথে আমরা যোগাযোগ রাখবো। এই সমস্ত ফ্যাসিলিটিগুলো বৃদ্ধি করে দেব। ওদের যার যা সমস্যা আছে ওরা যদি আমাদের কাছে লিখিতভাবে পাঁঠিয়ে দেয় তাহলে প্রত্যেকটা সমস্যা সমাধানের চেষ্টা করবো।

বিসিবি’র সভাপতি বলেন জাতীয় ক্রিকেট লীগ ৩য় রাউন্ড খেলা কাল (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়ার কথা ছিল। একবার বন্ধ করার চিন্তা করেছিলাম । যেহেতু খেলোয়াড়রা খেলতে চায় সুতারং শনিবার থেকে ৩য় রাউন্ড শুরু হবে। ন্যাশনাল টিমের ক্যাম্প  শুরু হবে ২৫ অক্টোবর থেকে, জাতীয় দলের খেলোয়াড়রা বলেছে ২৫ তারিখ থেকে ক্যাম্পে যোগ দেবে। এই হলো ওদের সাথে আজকের ডিসকাশন।

জাতীয় ক্রিকেটারদের পক্ষে সাকিব আল হাসান আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমাদের বেশীরভাগ দাবি বিসিবি’র সভাপতি সহ যারা ছিলেন তারা শুনেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব সেগুলো বাস্তবায়ন করবেন।

সাকিব বলেন সেই আশ্বাসের ভিত্তিতে আমরা জাতীয় লীগের প্লেয়াররা যেমন ফার্স্ট ক্লাস প্লেয়াররা শনিবার থেকে ম্যাচ খেলা শুরু করছি এবং ন্যাশনাল টিমের প্লেয়াররা ২৫ তারিখ থেকে ক্যাম্পে যোগ দিচ্ছি।

গত সোমবার থেকে জাতীয় ক্রিকেটাররা ১১-দফা দাবিতে ধর্মঘট শুরু করেন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com