বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল মস্তিষ্কে রক্তক্ষরণে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাকে রংপুরে একটি প্রাইভেট ক্লিনিকে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রীসহ অনেক আত্মীয় স্বজন, নেতাকর্মী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুড়িগ্রাম জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে কুড়িগ্রাম মহুকুমা ছাত্র লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।