শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত

গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লি: এর প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান

  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লি: নামক একটি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নামে এবং মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জাল করে একটি মিথ্যা ও বানোয়াট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে নিয়োগ করার জন্য দুইজন সুপারভাইজার ও একজন সিকিউরিটি গার্ড গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিঃ কে অনুমোদন দেয়া হয়েছে।

প্রকৃতপক্ষে এ বিজ্ঞপ্তিটি প্রতারণার উদ্দেশ্য প্রণোদিত, পিআইডি’র এক প্রেস রিলিজে এই তথ্য আজ জানানো হয়।

প্রেস রিলিজে জানানো হয় যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ধরণের কোনো অনুমোদন কখনোই কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হয়নি।

উল্লিখিত বিজ্ঞপ্তি একটি প্রতারকচক্র সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রচার করেছে।

বিষয়টি ইতোমধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত হয়ে উক্ত প্রতারণার ফাঁদে না পড়তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুরোধ জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com