শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় গত দুদিনে করোনায় তিন জনের মৃত্যু।। আক্রান্ত ৩১জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৩৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা:  খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।

নগরীর নুরনগরে করোনা ডেডিকেটেড (ডায়াবেটিক) হাসপাতালে বুধবার আলাদা আলাদা সময়ে তাদের মৃত্যু হয়।

এ নিয়ে খুলনায় করেনা আক্রান্ত হয়ে মৃত্যুও সংখ্যা দাঁড়ালো ১০৫ এ। এদিকে গত দুই দিনে খুলনায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান নগরীর দৌলতপুর থানাধীন মানিকতলা এলাকার বাসিন্দা হামেদ আলীর পুত্র দাউদ ফরাজী করোনা আক্রান্ত হয়ে গত ২৫ অক্টোবর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টায় তার মৃত্যু হয়।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সাহেদা বেগম (৬৫) কে মঙ্গলবার গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে করোনা পরীক্ষায় পজেটিভ আসে।

এরপর মঙ্গলবার বিকেলেই নুরনগরে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা দেড়টায় তার মৃত্যু হয়।

যশোর জেলার অভয়নগর এলাকার বাসিন্দা আব্দুল মান্নান এর স্ত্রী রেহেনা (৫০) গত ২৮ অক্টোবর থেকে করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়।

তাদের প্রত্যেকের লাশ স্বাস্থ্যবিধি মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে গত দুই দিনে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেলের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ জানান, ৩ নভেম্বর ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে খুলনার নমুনা ছিল ১১৬টি।

মোট করোনা পজেটিভ ১৬টি এর মধ্যে খুলনার পজেটিভ ৮টি। খুলনার বাইরে যশোরে ৪টি মাগুরায় ১ ঝিনাইদহে ১ ও সাতক্ষীরায় ১ জনের করোনা শনাক্ত হয়।

আর ২ নভেম্বর ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১০৪টি। মোট পজেটিভ ১৫টি এর মধ্যে খুলনার পজেটিভ ৭টি। খুলনার বাইরে যশোরে ২ জন, মাগুরায় ১ জন ও সাতক্ষীরায় ৫ জনের করোনা শনাক্ত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com