শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামের জেলা আ’ লীগ সভাপতি করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী করোনায় আক্রান্ত হয়ে এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো.হাবিবুর রহমান।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়,  সাবেক সংসদ সদস্য জাফর আলী এক সপ্তাহ থেকে জ্বরে ভুগছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। এরপর শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে।

এরপর তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য সামরিক এয়ার অ‌্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।

এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান,মো. জাফর আলীকে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকায় নেয়া হলে এখন তিনি ভাল আছেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়,বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দুপুরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

অন্যদিকে মো:জাফর আলীর সুস্থতা কামনা করে জেলার বিভিন্ন স্থানে,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মসজিদ ও মন্দিরে আজ সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া ও প্রার্থনা করছেন বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com