বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

গত কয়েক মাসের মধ্যে আজ করোনায় মৃত্যু কম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ করোনাভাইরসে আক্রান্ত হয়ে গত কয়েক মাসের মধ্যে মৃতের সংখ্যা কম। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বৃহস্পতিবার ১৩ জন মৃত্যুবরণ করেছে।

করোনায় আক্রান্ত হয় গতকাল ১৯ জন মৃত্যুবরণ করেছে এবং গত পরশু ১৬ জন মৃত্যুবরণ করেছে।

এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১৪০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ১০.৭৮ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১১.৯৩ শতাংশ এবং গত পরশু ছিল ১২.৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৭৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৮০.৭৩  শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮০.৫৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ১ হাজার ৮০০টি।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮৪৫ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট চার লাখ ২৭ হাজার ১৯৮ জন।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৪ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৫১ থেকে ৬০ বছরের চারজন এবং ৬০ বছরের উপরে নয় জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৮ জন, রংপুর ২ জন, চট্টগ্রাম ১ জন, রাজশাহী ১ জন এবং সিলেট বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com