শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে মাস্ক ও হেলমেট ব্যবহার নিশ্চিত করতে পুলিশের তৎপরতা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পথচারী, যানবাহনে মাস্ক ও মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে রাঙ্গামাটি জেলা পুলিশ থেকে তৎপরতা চালানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ব্যস্ততম বনরূপা এলাকা ও দোয়েল চত্বর এলাকায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্ন সিএনজি, মোটরসাইকেল চালক, বাস ও পথচারীদের মাঝে জনসচেনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, বাসস্থানের বাইরে মাস্ক ও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ মানুষই তা মানছেন না।

দিন যত যাচ্ছে, লোকজন ততই মাস্ক ও হেলমেট ব্যবহারে উদাসিন হচ্ছেন।

আর শীতে করোনার প্রকোপ আবারো বাড়তে পারে, সাধারণ মানুষ অনেকেই মাস্ক ব্যবহার করছে না। এই সময়ে মাস্কের ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা না গেলে সংক্রমণ আবার বাড়তে পারে।

তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে মাস্ক ও মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে পুলিশ মুলত প্রচারণা চালাচ্ছে।

মাস্ক ও হেলমেট ছাড়া বাইরে বের হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com