বাংলা হেডলাইনস: রাজধানীত আজ বুধবার বিভিন্নস্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা-১৮ আসনে উপনির্বাচন চলাকালে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার মোঃ রাসেল জানান ঢাকার বিভিন্ন স্থানে দুপুর সাড়ে ১২ টা থেকে সন্ধ্যার মধ্যে ৭ টি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। ৬ টি বাসে দুপুর আড়াইটোর মধ্যে এবং সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একটি বাসে আগুন দেওয়া হয়।
তিনি জানান মতিঝিল, বংশাল, খিলগাঁও, গোলাপ শাহর মাজার, ভাটারা, প্রেসক্লাব এলাকা ও নয়াপল্টন এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শীদের জানায় নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মীরা সকালে নয়াপল্টনে মিছিল বের করার কিছু সময় পর বেলা ১২টার দিকে প্রথম ঘটনাটি ঘটে।
বিএনপি অফিসের কাছে দাঁড় করিয়ে রাখা আয়কর বিভাগের একটি স্টাফ বাস জ্বলতে দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন সাংবাদিকদের জানান কয়েকটি জায়গায় যাত্রী বেশে বাসে উঠে আগুন লাগিয়ে দেওয়া হয়। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে । কারা সরাসরি এই নাশকতার সাথে জড়িত ও মদদ দিচ্ছে তা তদন্ত করা হচ্ছে।