শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সচেতনতা বাড়ায় করোনা সংক্রমণ কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  বলেছেন, বাংলাদেশের মানুষ এখন করোনা বিষয়ে অনেক বেশী সচেনতন রয়েছে।

আর সচেতনতা বাড়ায় আমেরিকা, ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রের তুলনায় বাংলাদেশে জনসংখ্যার অনুপাতে বিশ্বের অন্যসব দেশের তুলনায় বাংলাদেশে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে।

করোনা সংক্রমণ কমে যাওয়ার পেছনে ডাক্তার, নার্সসহ সকলের প্রচেষ্টা ও সাধারন মানুষের সচেতনাই মূল কারণ।

তিনি বলেন, মানুষ যেন খুব সহজেই করোনার টেষ্ট করতে পারে সেজন্য প্রতিটি জেলায় একটি করে পিসিআর ল্যাব স্থাপনের ব্যবস্থা নেয়া হয়েছে।বর্তমানে দেশে সরকারি-বেসরকারিভাবে ১১৫টি ল্যাবে করোনার পরীক্ষা করা হচ্ছে। তবে মানুষ এখন আগের মত করোনা টেস্ট করছে না।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

এসময় মেডিকেল কলেজের অধ্যক্ষ মো: আখতারুজ্জামান, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, প্রকল্প পরিচালক খান মো: আরিফ বক্তব্য রাখেন ।

মন্ত্রী বলেন, এখন করোনার দ্বিতীয় ধাপ চলছে। করোনার এই ঢেউয়ে আতংকিত হওয়ার কিছুই নেই। সরকার এই দ্বিতীয় ধাপের ঢেউ সামলাতে প্রস্তুত রয়েছে। মানুষ সচেতন থাকলে, মাস্ক পড়লে, স্বাস্থ্য বিধি মেনে চললে এই ধাপেও অনেক বেশী সংক্রমণ হবে না। মৃত্যুও বাড়বে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com