রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

প্রধানমন্ত্রীর চাচি রিজিয়া নাসের আর নেই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৫৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচি বেগম রিজিয়া নাসের (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টায় রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সম্প্রতি তিনি বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বিষয়টি  নিশ্চিত করেছেন।

প্রয়াত বেগম রিজিয়া নাসের এর ৫ ছেলে মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য। মেঝ ছেলে শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য।

সেঝ ছেলে শেখ সোহেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। নৌপরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু।

দুই মেয়ে শেখ তাহমিনা মিনা, শেখ লুনা গৃহিনী। তার নাতী শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।

দলীয় সূত্রে জানা গেছে, শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী বেগম রিজিয়া নাসের স্বামীর রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে অনুপ্রেরণা যুগিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়।

ওইদিন শেখ আবু নাসেরও খুন হন। ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ডের পর প্রতিকূল পরিবেশে তিনি ৫ ছেলে ও ২ মেয়েকে আগলে রেখেছেন।

বঙ্গবন্ধুর আর্দশে সন্তানদের বড় করে বাংলাদেশের রাজনীতিতে অংশীদার করেছেন। তার ৫ ছেলের মধ্যে ২ জন জাতীয় সংসদের সদস্য, এক নাতীও সংসদ সদস্য। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিভাবক হিসেবে সর্বদা সাহস, অনুপ্রেরণা যুগিয়েছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী।

শোক প্রকাশ করেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক এবং মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com