বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার সাম্প্রতক সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেশি ।
করোনায় আক্রান্ত হয় আজ ৩৯ জন মৃত্যুবরণ করছে। করোনায় গতকাল ২১ জন মৃত্যুবরণ করেছে এবং পরশু ২১ জন মৃত্যুবরণ করেছে।
এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ছিল ১.৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে বেশি ১৩.৮৩ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১৩.৫৭ শতাংশ এবং গত পরশু ছিল ১৩.০৭ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৭৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ৫২ হাজার ৮৯৫ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে কম ৮০.৮১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮০.৮২ শতাংশ এবং গত পরশু ছিল ৮০.৮৫ শতাংশ
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৭২ হাজার ৯৫২ টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয ২২১২ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট চার লাখ ৩৬ হাজার ৬৮৪ জন।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ৯ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের দশজন এবং ৬০ বছরের উপরে চব্বিশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম ৫ জন, রংপুর ৫ জন, রাজশাহী ৩ জন, বরিশালে ২ জন এবং সিলেট বিভাগে ২ জন।