রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সিরাজগঞ্জের সেই ঘানি টানা জাকির গরু পেলেন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন বলেছেন পুলিশ জনগণের বন্ধু ও মানবতার সেবামূলক কাজ করে থাকে। পুলিশ দেশের দুর্যোগময় মূহুর্তে মানুষের পাশে দাঁড়ায়।

সিরাজগঞ্জের তাড়াশে ঘানি টেনে সরিষার তেল উৎপাদনকারী সেই জাকির দম্পতিকে একটি বলদ গরু দিলেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

বুধবার বিকেলে তাড়াশ থানা চত্বরে ওই দম্পতিকে ৮০ হাজার টাকা মূল্যের একটি গরু প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশের মানবতার সেবার অংশ হিসেবে মহাপরিদর্শকের পক্ষে ওই দম্পতিকে আনুষ্ঠানিকভাবে এই গরু প্রদান করা হয়।

জেলা পুলিশের আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ সুপার হাসিবুল আলম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান, ওসি ফজলে আশিক, ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একটি জাতীয় দৈনিক পত্রিকায় গত ১০ নভেম্বর তাড়াশে গরুর অভাবে তেলের ঘানি টানেন জাকির দম্পতি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

এ সংবাদটি পুলিশ মহাপরিদর্শকের নজরে আসলে তাকে গরু প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে নির্দেশনা দেন। এ অনুষ্ঠানে সাংবাদিক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে গত বৃস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার মাদারজানি গ্রামের বাড়িতে গিয়ে জাকির হোসেন দম্পতিকে ঘানি টানার জন্য ৬৪ হাজার ৫’শ টাকা মূল্যের একটি বলদ গরু প্রদান করেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com