মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

বগুড়া বার সমিতির নির্বাচন ২৭ নভেম্বর ॥ তিন প্যানেলে ৩২ জন প্রার্থী

  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৮২ দেখা হয়েছে
তিন প্যানেলের সভাপতি , সাধারণ সম্পাদক প্রার্থীগণ

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচন আগামী ২৭ নভেম্বর শুক্রবার।

নির্বাচনকে সামনে রেখে উকিলপাড়ায় প্রার্থী ও তাদের সমর্থকদের সরগরম উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ও বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্যানেলে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির মোট ভোটার ৭২০ জন।

আগামী ২৭ নভেম্বর সমিতির গওহর আলী ভবনে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে তিনটি প্যানেলে মোট ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে রয়েছেন: সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক তবিবর রহমান তবি।

সহসভাপতি পদে সাহাদৎ হোসেন  ও হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বজলুর রহমান প্রামানিক বজলু ও একেএম রেজাউল হক, লাইব্রেরী ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো: জুয়েল এবং ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিয়াজুল জান্নাত প্রিন্স।

পাঁচ সদস্য পদে প্রার্থীরা হলেন: রাকিবুল ইসলাম, উজ্জ্বল চন্দ্র সরকার, বেবী খাতুন, মিতা খাতুন ও শাহীন উল আলম।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে রয়েছেন: সভাপতি পদে শফিকুল ইসলাম টুকু ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম । এ প্যানেলে অন্যারা হলেন, সহ-সভাপতি পদে মাহবুব আলম বাবলা ও মাসফিকুর রহমান তালুকদার রুবেল, যুগ্ম সম্পাদক পদে সিরাজুল হক ও মাহফুজার রহমান মাসুদ, লাইব্রেরী ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুবা খাতুন সুখী এবং ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সানাউল সায়েম সুমন।

পাঁচ সদস্য পদে প্রার্থীরা হলেন: আব্দুল জলিল আকন্দ, জহুরুল ইসলাম জিয়া , মিজানুর রহমান, মাসুদ রানা ও শিপন খাতুন।

এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্যানেলে প্রার্থীরা হলেন: সভাপতি পদে সাইফুল ইসলাম পল্টু ও সাধারণ সম্পাদক পদে আবদুল লতিফ পশারী ববি।

এ প্যানেলে অন্যারা হলেন, সহসভাপতি পদে লিয়াকত আলী সরকার ও নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাশেদুর রহমান মরিস ও শেখ হাবিবুল হাসান ড্রেক।

এ প্যানেল থেকে লাইব্রেরী ও সমাজকল্যাণ সম্পাদক, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সদস্য পদে কোন প্রার্থী দেওয়া হয়নি।

নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত জানান, নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। তিনটি প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি আশা করেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সাধারণ ভোটারদের অনেকে বলছেন, আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলে দায়িত্বশীল পদের প্রার্থীদের অনেকে বিতর্কিত। তাই সমিতির স্বার্থে তারা ওইসব প্রার্থীকে বয়কট করার চেষ্টা করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com