বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর রোগমুক্তির জন্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের উদ্যোগে আজ শুক্রবার জুমআর নামায শেষে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বুধবার রংপুরে আসাদুল হাবিব দুলু’র রক্তে করোনা পজেটিভ শনাক্ত হয়। বৃহস্পতিবার সকালে ঢাকায় আজগর আলী হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।