সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে অপহৃত ভিকটিম উদ্ধার।। কথিত সাংবাদিকসহ তিনজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: রাজধানী ঢাকার উত্তরখানের ময়নারটেক থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।  অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- রুবেল মিয়া (২৮), রবিউল ইসলাম (৩২), আইপি টিভি মুক্তমন এর সাংবাদিক আবিদ রাসেল (৩৬)। তাদের বাসা উত্তর খানের ময়নারটেক ও গাজীপুরের আমবাগ এলাকায়।

জিএমপি জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টায় ভ্যান চালক ভিকটিম আব্দুল সালাম (৪০)কে কৌশলে অপহরনকারী চক্র গাজীপুরের কোনাবাড়ি থানাধীন আমবাগ উত্তর পাড়া এলাকা  অপহরন করে নিয়ে যায় এবং ভিকটিমকে  ভয়ভীতি দেখিয়ে  মোবাইল ফোনে আত্মীয়-স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে।

পরবর্তীতে অপহরণকারীদের দাবিতে ভিকটিমের আত্মীয়-স্বজনরা বিকাশের মাধ্যমে দশ হাজার টাকা করে দুইবার মোট বিশ হাজার টাকা প্রেরণ করে।

ওই ঘটনার সংবাদ কোনাবাড়ি থানায় পাওয়ার পর শনিবার ভোরে কোনাবাড়ি থানা এসআই আল আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধারসহ তিনজন আসামিকে উক্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন এলাকা হতে কৌশলে পরস্পরের যোগসাজশে পুলিশ নাম ভাঙ্গিয়ে, সাংবাদিক পরিচয় দিয়ে অপহরণ করে  মুক্তিপণ আদায় করে থাকে।

গ্রেফতারকৃত ব্যক্তি রুবেল মিয়ার বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মাদকের মামলা আছে। ভিকটিম উদ্ধারের সময় ০৪টি বাটন ফোন এবং ২টি স্মার্ট ফোন, ১টি ক্যানন ক্যামেরা, ১টি হাতুরী, ১টি প্লাস, ১টি বাঁশের লাঠি, তিনশত টাকা জব্দ করা হয়।

এছাড়া বিকাশের পাঠানো বিশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা এখনো আসামির বিকাশ একাউন্টের এখনো আছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com