বাংলা হেডলাইনস: দেশে আজ রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গতকালের চেয়ে বেশি ৩৮ জন এবং ঢাকা বিভাগেই মৃতের সংখ্যা ২৮ জন ।
আজ করোনায় আক্রান্তের হারও বেশি ।
করোনায় আক্রান্ত হয় আজ ৩৮ জন মৃত্যুবরণ করছে।করোনায় গতকাল ২৮ জন মৃত্যুবরণ করছে এবং গত পরশু ১৭ জন মৃত্যুবরণ করছে ।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩৮৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে বেশি ১৪.৮৫ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১৪.৬১ শতাংশ। গত পরশু ছিল ১৪.৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২০৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিনলাখ ৬২ হাজার ৪২৮ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৮১.০২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮০.৯৩ শতাংশ এবং গত পরশুছিল ৮০.৮৩ শতাংশ।
আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৭০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৪৯ হাজার ৭২ টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয ২০৬০ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট চার লাখ ৪৭ হাজার ৩৪১ জন।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১০ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শূন্য থেকে ১০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের চারজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের দশজন এবং ৬০ বছরের উপরে উনিশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম ৩ জন, রাজশাহী ১ জন, খুলনা ২ জন, বরিশাল ১ জন, রংপুর ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন ।