রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস রোববার বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া।

পরে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো: খোরশেদ আলম ভূঁঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ইউজিসি প্রফেসর ও সাবেক ভাইস-চ্যান্সেলর ড. মো: আব্দুল মান্নান আকন্দ এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: তোফাজ্জল ইসলাম বিগত ২২ বছরের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: সিরাজুল ইসলাম তালুকদার। বাদযোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচিতে অনুষদীয় ডীন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিগত ২২ বছরে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এ বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগতমান ও গবেষণায় সাফল্যের সাথে সুনাম অক্ষুন্ন রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি জানান যে, বিশ্ববিদ্যালয়টির সাথে বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে অধিকতর উন্নত গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com