বাংলা হেডলাইনস খুলনা: খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার ভ্যান চালক ইমরান সরদার হত্যা মামলার একমাত্র আসামি আমির আলী মীর ওরফে কাওসারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
একই সাথে এক হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
বেলা সাড়ে ১২টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মশিউর রহমান এই আদেশ দেন।
আদালত তার রায়ের পর্যালোচনায় জানান, পারিবারিক কোলহের জের ধরে হত্যাকান্ডটি সংগঠিত হয়েছিলো।
আদালত জানায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইমরান সরদার তার ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে রূপসার নন্দনপুরের একটি সুপারি বাগান থেকে ইমরানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
এঘটনায় নিহতের পিতা ইউসুফ সরদার বাদি হয়ে অজ্ঞাত একজনকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা করেন। একই বছরের ২ জুলাই আমির আলী মীর ওরফে কওসারকে আসামি করে আদালতে চাজশিট দাখিল করা হয়।
৩২ সাক্ষীর মধ্যে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।