বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় কিছুদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কম থাকলেও শীতের সাথে সাথে এর সংখ্যা বাড়ছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ৬৪৭ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৯০ জনের মধ্যে ২৯ জন করোনা আক্রান্ত হন।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তিনজনের নমুনার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন, একজন।
সূত্রটি আরো জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদরে ২২ জন, ধুনটে চারজন, গাবতলীতে দু’জন এবং শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলায় একজন করে। এ সময় সুস্থ হয়েছেন, ২৮ জন।
এ নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হলেন, আট হাজার ৬৪৭ জন।
বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৩১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০২ জন।