সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে ট্রাক চাপায় অটোরিক্সা চালক ও রিক্সার যাত্রী নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৫৭ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের নাওজোড় এলাকায় ট্রাক চাপায় অটোরিক্সা চালক ও একজন রিক্সার যাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর মহানগরের ইসলামপুর- নাওজোড় সংযোগ সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে । পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, ইসলামপুর রোড থেকে অটোরিক্সায় অজ্ঞাত পরিচয়(২৫) একজন যাত্রী নিয়ে চালক নাজিম উদ্দিন (২২) মহাসড়ক দিয়ে উল্টো পথে যাচ্ছিল । হঠাৎ অটোরিক্সাটি উল্টো গেলে যাত্রীসহ চালক মহাসড়কের উপর ছিটকে পড়ে ।

এসময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ ।

জিএমপির বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত অটোরিক্সা চালকের পরিচয় পাওয়া গেলেও যাত্রীর পরিচয় মিলেনি। ধুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিক্সা ও ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com