বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ২৭০ কেজি ভেজাল দুধসহ আবদুর রাজ্জাক নামে এক দুধ ব্যবসায়ীকে আটক করে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
বুধবার সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনের ২৫ ধারায় এই দন্ডাদেশ দেন।জব্দকৃত ভেজাল দুধ নষ্ট করা হয়েছে।
সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম জানান, গোপন সংবাদ পেয়ে ভোরে উপজেলার ফুকুরহাটি গ্রামে আবদুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় আব্দুর রাজ্জাক (৬০) দুধে এরারুট পাউডার মিশিয়ে ভেজাল করছিল। হাতেনাতে তাকে আটক করা হয়।
এসময় ২৭০ কেজি ভেজাল দুধ ও দুই কেজি এরারুট পাউডার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল দুধ ব্যবাসয়ীকে আবদুর রাজ্জাককে দন্ড দেয়া হয়েছে।