সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

কালিয়াকৈর বাজারে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান

  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শহরের কালিয়াকৈর বাজারে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান।

কালিয়াকৈর ও মির্জাপুর আশেপাশের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

প্রথমে একটি দোকানে আগুন লেগে মুহুর্তেই অন্যান্য দোকানে ছড়িয়ে যায়। মুদি দোকানদাররা তাদের মালামাল সরাতে পারেনি বলে বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে । নগদ টাকা, তৈয়জসপত্রসহ মালামাল আগুনে পুড়ে গেছে ।

বাজারের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে প্রায় শতাধিক দোকানে ছড়িয়ে যায়। পুড়ে গেছে এসব দোকানের মালামাল ।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি । তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা এখনো পাওয়া যায়নি । 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com