বাংলা হেডলাইনস খুলনা : করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজ খুলনা মহানগরের আটটি মেট্রোপলিটন থানায় এবং খুলনা জেলার নয়টি উপজেলায় একযোগে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬টি অভিযান টিমের মাধ্যমে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
সকাল ১০ টা থেকে দুপুর ০১ ঘটিকা পর্যন্ত খুলনা মহানগর ও উপজেলাসমূহের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক পরিধান না করা এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানার দায়ে মোট ২৫৯টি মামলায় ২৭১ জনকে এক লক্ষ আঠারো হাজার দুইশত টাকা জরিমানা করা হয় এবং ১৫৫ জনকে আটক করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ০৮ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ০৯ নভেম্বর, ২০২০ তারিখ থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে।
০৯ নভেম্বর, ২০২০ তারিখ থেকে অদ্যাবধি পরিচালিত মোবাইল কোর্টে মোট ৭৭০টি মামলায় ৩৮২ জনকে ৩,৮৮,৮৭০ টাকা জরমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন মহানগরস্থ মেট্রোপলিটন থানা পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সদস্যগণ এবং উপজেলাসমূহে স্ব-স্ব থানা পুলিশের সদস্যগণ।
করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।