রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

চলমান অভিযানে মা ইলিশ ধরার দায়ে ১৬ জেলের কারাদণ্ড

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৬৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ চলমান অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মা ইলিশ ধরায় দায়ে ১৬ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা  হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের খলিল শেখ (২৭), বেলকুচি উপজেলার শাহিন আলম (২০), মুসা (৩২), নজরুল (৪৫), কফিল (৫০), চৌহালী উপজেলার সুজন (২০), টাংগাইল সদরের আছির (৩৫), হাফেজ (৬০), সবুজ (২০), ফরিদুল (৩০), সায়েদুল (২৩), টাংগাইল জেলার কালিহাতী উপজেলার  বাবলু(৪২), নূর উদ্দিন (৪০), সোবহান (২০), কাওছার (২২) ও মালেক (২২)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার দায়ে ১৬ জনকে আটক করে এবং বিকেলে তাদের উল্লেখিত দণ্ডাদেশ দেয়া হয়। জব্দকৃত ৬৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় ও ৩৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com