রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

কাশিমপুর কারাগারে বন্দী হাজতির মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মঞ্জুর আলী (৫২) রাজশাহীর তানোর থানার বারুতন রাতুল এলাকার বাসিন্দা মৃত আজুদ্দীন সরকারের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোঃ আবু সায়েম জানান, ঢাকার শাহবাগ থানায় মঞ্জুর আলীর নামে মাদক মামলা রয়েছে। এ মামলায় গত ২০১৮ সালের ১৭ ডিসেম্বর থেকে মঞ্জুর আলী এ কারাগারে বন্দি ছিলেন।

মঙ্গলবার ভোর রাতে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মঞ্জুর আলীকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -২ এ তার হাজতী নং- ৬৯৩০/১৮। এর আগে তিনি ঢাকা কারাগারে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com