সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

দুদকের মামলায় বাগেরহাটের সার্ভেয়ার কামালকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস খুলনা: বাগেরহাট জেলার রামপাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: কামাল হোসেনকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালত বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।

খুলনা–মংলা রেলওয়ে জমি অধিগ্রহণ কালে ২০১৭ সালে মো: কামাল হোসেন ১ কোটি ৩৪ লাখ টাকা আয় বর্হিভূত সম্পর্দ অর্জনের অভিযোগে ২০২০ সালে দুদক খুলনা সহকারী পরিচালক মো: শাওন মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেছিল।

দুদক খুলনার আইনজীবী খন্দকার মুজিবর রহমান জানান, মামলা হওয়ার পর সার্ভেয়ার কামাল হোসেন  উচ্চ আদালতের জমিনে ছিলেন।

সোমবার তিনি মহানগর দায়রজজ বিশেষ আদালত আত্বসমার্পণ করে জামিনের আবেদন করেন। এই সময় জামিনের বিরোধীতা করে বক্তব্য রাখেন দুদেকর আইনজীবী ।

সার্ভেয়ার  কামাল হোসেনের পক্ষে যুক্তি প্রদর্শন করে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী সহ কয়েকজন আইনজীবী ।

আদালতের বিচারক মো: শহিদুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে সার্ভেযার কামাল হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com