বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে ৫ শতাধিক শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে রাঙ্গামাটি রিজিয়ন প্রাঙ্গণে রিজিয়নের উদ্যোগে এ কম্বল বিতরণ করেন, রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান ।
এ সময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ রফিকুল ইসলাম , রাঙ্গামাটি রিজিয়নের জিটু আই মেজর মহিউদ্দিন ফারুকীসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনা রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান বলেন, পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তায় সেনাবাহিনী রাত দিন কাজ করে যাচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর প্রতিটি ইউনিটের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। তারই আলোকে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের দরিদ্র্র জনগোষ্ঠীর মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।