মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

সিরাজগঞ্জে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে মো; আলম শেখ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃত আলম শেখ রাজশাহী জেলার বেলপুকুর উপজেলার চক জামিরা গ্রামের মৃত ইদ্রিস শেখের ছেলে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুর দেড়টায় সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন, সিমসহ ১টি মোবাইল ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com