রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

অভিবাসন রিপোর্টিং-এ সেরা পুরষ্কার পেল সাংবাদিক ওয়াসিম

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৭৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সাংবাদিক মুহাম্মদ ওয়াসিম উদ্দিন ভূইয়া অভিবাসন রিপোর্টিংয়ের ক্ষেত্রে সম্মানজনক পুরষ্কার ‘মাইগ্রেশন মিডিয়া এওয়ার্ড’ তৃতীয়বারের মতো গ্রহণ করলেন।

জাতীয় পর্যায়ে সংবাদপত্র ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো তিনি প্রথম স্থান অর্জন করেন।

সাংবাদিক ওয়াসিম উদ্দিন ভূইয়া ২০১৮ ও ২০১৯ সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান এবং ২০১৭ সালে তৃতীয় স্থান অধিকার করেন।

ডেইলি নিউ এজ পত্রিকায় প্রকাশিত অভিবাসন বিষয়ক রিপোর্টের জন্য তিনি এ পদকপ্রাপ্ত হন। সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় এ বছর ‘মাইগ্রেশন মিডিয়া এওয়ার্ড-২০১৯’ পেয়েছেন ১৩ জন সাংবাদিক এবং ১টি প্রতিষ্ঠান।

ব্র্যাক সেন্টারে আয়োজিত আজ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি।

এ সময় ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ এর হেড অব কোঅপারেশন মাউরিজিও কিয়ান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশের চিফ অব মিশন গিওরগি গিগাওরি, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সিনিয়র ডিরেক্টর কেএমএম মোর্শেদ এবং মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান উপস্থিত ছিলেন।

অভিবাসন খাতে সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে ২০১৫ সাল থেকে ব্র্যাক এ পুরস্কারটি প্রবর্তন করে। এ বছর পঞ্চমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আইওএম, বাংলাদেশ এবং ব্র্যাকের অংশীদারত্বের ভিত্তিতে বাস্তবায়নকৃত প্রত্যাশা প্রকল্প থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

প্রত্যেক বিজয়ী পুরষ্কার হিসেবে একটি ক্রেস্ট, স্বীকৃতির সনদ এবং পুরষ্কারের অর্থমূল্যের চেক গ্রহণ করেন।

এ বছরের ১০ জানুয়ারি গণমাধ্যম ও ব্র্যাকের ওয়েবসাইটে মিডিয়া এওয়ার্ড ২০১৯ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সাংবাদিকদের পাওয়া প্রতিবেদনগুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকতার শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড মূল্যায়ন করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com