মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে পোশাক শ্রমিকদের ৩য় দিন সড়ক অবরোধ

  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরে বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো আজ শনিবার একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘ সময় অবরোধের কারণে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এদিকে, শ্রমিক অসন্তোষের মুখে বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষ শুক্রবার ও শনিবার এ দুদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।

আগামী রোববার সাপ্তাহিক ছুটি শেষে সোমবার কারখানা খোলার নোটিশ গেইটে টাঙিয়ে দেওয়া হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফটস লিমিটেড নামের গার্মেন্টস কারখানার শ্রমিকরা তাদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের অবশিষ্ট ৩৫ ভাগ করে ৭০ ভাগ বকেয়া বেতন ও নভেম্বরের বেতন, ওভারটাইম ভাতা ও মাতৃত্বকালীন ছুটির ভাতাসহ পাওনাদি পরিশোধের দাবিতে বৃহস্পতিবার দুপুরের পরে বিক্ষোভ করে।

একপর্যায়ে তারা কারখানার পাশের ঢাকা-জয়দেবপুর সড়কে অবস্থান নিয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। রাত সাড়ে ৯টার দিকে কারখানার মালিক শ্রমিকদের নভেম্বরের বেতন আগামী ৭ জানুয়ারি এবং ডিসেম্বরের বেতন ১৯ জানুয়ারি পরিশোধের ঘোষণা দেন।

এ ছাড়া শ্রমিকদের অন্যান্য পাওনা আলোচনা সাপেক্ষে পরে পর্যায়ক্রমে পরিশোধের ঘোষণা দেন।আন্দোলনরত শ্রমিকরা ওই সিদ্ধান্ত না মেনে গতকাল শুক্রবার দিনভর ওই সড়ক অবরোধ করে।

আবার আজ শনিবার সকাল থেকে আবারও অবরোধ করে।

শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর ও জিএমপির সদর থানা পুলিশ তাদের সড়ক থেকে সরানোর বার বার চেষ্টা করে ও ব্যর্থ হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com