বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

আজ করোনায় আক্রান্ত কম কিন্তু মৃত্যু বেশি

  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে আজ সোমবার করোনাভাইরাসে আক্রান্তের হার গতকালের চেয়ে কম কিন্তু মৃতের সংখ্যা বেশি।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৭ জন । গতকাল করোনায় মৃত্যবরণ করেছে ২৪ জন।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৭৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ৭.৩৯ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৮.২৯ শতাংশ।     

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৩৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ৫৩ হাজার ৩১৮ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি  ৮৮.৮৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল  ৮৮.৭৭ শতাংশ।                    

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ৪ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৮৪  হাজার ৫২৭ টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯৩২ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ দশ হাজার ৮০ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের  দুইজন, ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের ছয়জন এবং ৬০ বছরের উপরে আঠারো জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম ৭ জন, খুলনা ১ জন এবং  রংপুর  বিভাগে ১ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com