শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে করোনার টিকা পাওয়ার আশাবাদ: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের টিকা পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

তিনি জানান, তিন কোটি ডোজ টিকা পাওয়ার জন্য ইতোমধ্যে সিরাম ইন্সটিটিউটের সাথে চুক্তি হয়েছে।ওয়ার্ক অর্ডারও প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠনটিকে ব্যাংক গ্যারান্টি প্রদানের অনুরোধ করা হয়েছে; যার বিপরীতে সরকার পেমেন্ট দিতে পারে।

মন্ত্রী বলেন, করোনার টিকা অবশ্যই বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন থাকতে হবে। সরকার এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ টিকাদানের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে, বিপিএমসিএ এর এক প্রেস রিলিজে জানানো হয়।

তিনি বলেন, প্রথমদিকে নানা অপ্রতুলতা, অনভিজ্ঞতা, ল্যাবের স্বল্পতা সত্ত্বেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনার প্রথম ঢেউ সফলতার সাথে মোকাবেলা করা সম্ভব হয়েছে। এখন প্রস্তুতি, ইকুইপমেন্টস ও অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় ঢেউও আরও ভালোভাবে মোকাবেলা করা সম্ভব হবে।

তিনি আজ সন্ধ্যায় বাংলাদশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)’র উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও কোভিড-১৯ এর নতুন স্টেইন (পরিবর্তিত রূপ) ছড়ানো নিয়ন্ত্রণকল্পে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সংগঠনের সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, ডা. মো. মঈনুল আহসান, ড. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. আফজাল মিঞা, সৈয়দ মো. মোর্শেদ হোসেন প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com