মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

বগুড়ায় হয়রানির প্রতিবাদে নতুন বছরের প্রথম সাতদিন ইট বিক্রি বন্ধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হয়রানির প্রতিবাদে আগামী বছরের প্রথম সাতদিন ইট বিক্রি ও বিপনন বন্ধ রেখে প্রতীকী ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরতলির ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে আয়োজিত জরুরি প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দিয়েছে, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি বগুড়া জেলা শাখা।

এতেও কাজ না হলে সব ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। সমিতির এ সিদ্ধান্ত অমান্যকারীদের পাঁচ লাখ টাকা জরিমানা ও সদস্য বাতিল করা হবে।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদলের সঞ্চালনায় প্রতিবাদে সমাবেশে অন্যান্যের মধ্যে সহ-সভাপতি জাহিদুল ইসলাম হেলাল, আবু সাঈদ মাস্টার, তোফাজ্জল হোসেন, হাজি রফিকুল ইসলাম, শাহিনুর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, আবদুল মোত্তালেব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমরা পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্ত মেনে সনাতন পদ্ধতির ড্রামের চিমনির পরিবর্তে পরিবেশ বান্ধব স্থায়ী চিমনি নির্মাণ করা হয়েছে। বগুড়ার প্রায় ২০০ ইটভাটার প্রায় সবগুলো জিগজাক পদ্ধতির।

এরপরও পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাটা মালিকদের হয়রানি করছেন। ইচ্ছামত অভিযান চালিয়ে ভাটার চিমনি ভাংচুর, জরিমানা, কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হচ্ছে।

বক্তারা বলেন, আমরা এদেশের মানুষ। ভ্যাট-ট্যাক্স, আয়কর দিয়ে  উন্নয়ন কাজে সহায়তা করতে ইট প্রস্তুত ও সরবরাহ করে থাকি। সরকারের গৃহহীনদের জন্য বাড়ি তৈরি প্রকল্পে স্বল্প দামে ইট সরবরাহ করেছি। দেশে যদি ইটের প্রয়োজন না থাকে তাহলে সরকার দয়া করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভাটা বন্ধ ঘোষণা করুক। বক্তারা প্রতিটি ভাটায় কর্মরত অন্তত ২৫০ শ্রমিক ও মালিকের অস্তিত্ব রক্ষায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অযৌক্তিক হয়রানি বন্ধে সরকারের সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যথায় দেশের সকল ইটভাটা বন্ধ করে দিয়ে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com