বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

দেশে আজ করোনায় মৃত্যু ও আক্রান্ত কম

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা গতকালের তুলনায় কম ।  

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন মৃত্যুবরণ করেছে। গতকাল করোনায় ৩১ জন মৃত্যুবরণ করেছে।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৭৩৪ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ৫.৭৪ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৬.৫৫ শতাংশ।            

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ৬৫ হাজার ২৭৯ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৮৯.৩৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯.৩৩ শতাংশ।  

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ৩ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৩১ হাজার ৪৯১ টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭৮৫ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ বিশ হাজার ৬৯০ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের একজন এবং ৬০ বছরের উপরে চৌদ্দজন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ২ জন,  ময়মনসিংহ ১ জন এবং খুলনা বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com