রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

মানিকগঞ্জে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে অবহিতকরণ কর্মশালা

  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৫৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে আজ সোমবার অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে জেলা উপানুষ্ঠানিক শিক্ষার ব্যুরো।

দিনব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক আবদুল মালেক এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নিখিল চন্দ্র কর্মকার প্রমুখ।

কর্মশালায় ঝরে পড়া শিশুদের স্কুলগামী করতে প্রকল্পের কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়।  শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং এনজিও প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com