সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ছিন্নমূল ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত রবিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ও অধ্যাপক ডা. মনজুরুল আলম এর পক্ষে ছিন্নমূল ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য ডা. নিলয় কুমার প্রামানিক, ডা. বিপ্লব কুমার ভৌমিক প্রমুখ ।
নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবী ও অসাম্প্রদায়িক সংগঠন।
বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন ক্যাডার, পুলিশ, ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষক অর্থাৎ সমাজের বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এই সংগঠন পরিচালিত হচ্ছে।
এসোসিয়েশনটি ২০১৮ সাল থেকে সমাজের বিভিন্ন পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে।
এ সময় উপজেলার প্রায় অর্ধশতাধিক ছিন্নমূল ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।