বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

গাজীপুরে মানবতার দেয়ালে শীতবস্ত্র

  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরে ‘মানবতার দেয়াল’ নাম দিয়ে সেখানে প্রতিদিনই ঝুলিয়ে রাখা হয় নতুন আর পুরনো শীতবস্ত্র।

যেখান থেকেই যে কেউ গিয়ে নিয়ে যাচ্ছেন শীত বস্ত্র। গরিবদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত শ্রেণীর যাদের শীতবস্ত্র কেনার অর্থাভাব রয়েছে, হাত পেতে অন্যের কাছ থেকে চেয়ে নিতে যারা পারেন না, সংকোচ বোধ করেন তাদের জন্যই টানানো হয়েছে মানবতার দেয়াল।

এর মূল উদ্যোক্তা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সখিনা আক্তার জানান, সংগঠনের গাজীপুর মহানগর শাখা আয়োজিত মানবতার দেয়াল গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া এলাকায় উদ্বোধন করা হয়েছে এক সপ্তাহ আগে।

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য- এমন মূলমন্ত্রকে ধারণ করে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

সংগঠনের ও এলাকার প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এলাকাবাসীর কাছ থেকে পুরানো এবং নতুন শীতবস্ত্র সংগ্রহ করে ঝুলিয়ে রাখা হয় ওই মানবতার দেয়ালে। প্রতিদিনই অন্তত বিশটি করে শীতবস্ত্র সংগ্রহ করে করে ঝুলিয়ে রাখা হয়।

এই মহৎ উদ্যোগে কেউ কেউ পুরানো কাপড় যেমন দিচ্ছেন, তেমনি অনেকে আবার নতুন বস্ত্র দিয়েও শীতার্তদের পাশে দাঁড়াচ্ছেন।

কেউ যদি মনে করেন বিব্রত হতে চাননা বা লজ্জা বোধ করেন, তাহলে ইচ্ছে করলে কেউ রাতের আঁধারেও এসে মানবতার দেয়ালে ঝুলিয়ে রাখা শীতবস্ত্র নিজেদের প্রয়োজনমতো নিয়ে যেতে পারেন।

তবে কেউ যেন একাধিক বস্ত্র নিয়ে না যায়, সে অনুরোধ জানানো হয়েছে। এই উদ্যোগের সঙ্গে মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো: শহীদুল্লাহ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল, মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাজীব হায়দার সাদিমসহ অনেকেই আন্তরিকতার সাথে এগিয়ে আসছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com